কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ এ ০৬:৩৩ PM
কন্টেন্ট: পাতা
বাংলাদেশ নির্বাচন কমিশন
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়
ঠাকুরগাঁও।
| ক্র: নং | সেবার নাম | সেবা প্রদানের পদ্ধতি | আবেদনের সহিত নিম্নোক্ত কাগজপত্র (প্রযোজ্যক্ষেত্রে) সংযুক্ত করতে হবে | সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
| ১ | ২ | ৩ | ৪ | ৫ |
| ১। | যোগ্য বাংলাদেশী নাগরিকগণকে ছবিসহ ভোটার তালিকায় অর্ন্তভূক্তকরণ। | নির্ধারিত ”ফরম-২” পুরণ করতঃ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল Ki‡Z n‡e| নির্ধারিত ফরম-২ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে বিনা মূল্যে সরবরাহ করা হয়। | (১) অন লাইন জন্ম নিবন্ধন সনদ, (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), (৩) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটৌকপি (৪) স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটৌকপি (প্রযোজ্য ক্ষেত্রে) (৫) ১৯ বা তার বেশি বয়স্ক নাগরিকগণের ক্ষেত্রে দেশের অন্য কোথাও ভোটার হননি মর্মে প্রত্যয়ন, যা সংশ্লিষ্ট এলাকার মেম্বার এবং চেয়ারম্যান কর্তৃক সুপারিশকৃত | বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।
বি:দ্র: ছবি তোলা তারিখ , সময় ও স্থান ফরম জমা দানের সময় জেনে নিতে হবে। |
| ২। | ছবিসহ ভোটার তালিকায় নাম স্থানান্তর। | নির্ধারিত “ফরম-১৩” এর মাধ্যম সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার (যে এলাকায় আসতে ইচ্ছুক) বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে স্বশরীরে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র দাখিল করতে হবে। | (১) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, (২) চেয়ারম্যান/মেয়র/প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, (৩) পৌরকর রশিদ/চৌকিদারী কর রশিদ (৪) বিদ্যুৎ/টেলিফোন/গ্যাস বিলের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) (৫) চাহিত এলাকার বাসিন্দা মর্মে সংশ্লিষ্ট এলাকার মেম্বার/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
| বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। |
| ৩। (ক) | জাতীয় পরিচয় পত্রে নিজ নাম/ পিতা/ মাতা/স্ত্রীর নামের বানান সংশোধন (বাংলা ও ইংরেজি)। | নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। | (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ; (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে); (৩) পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে); (৪) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন। | (১) 1ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/- (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/- (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- পরিশোধ পদ্ধতি : ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি; ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭ ভ্যাট কোড ১-১১৩৩-০০৪৫-০৩১১ |
| ৩। (খ) | জাতীয় পরিচয়পত্রে নিজ নাম/ পিতার/ মাতার/ স্ত্রীর নাম পরিবতন (বাংলা ও ইংরেজি)। | নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। | (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ ; (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে); (৩) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট; (৪)পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নিকাহ্ নামা/এমপিওসিট/সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে); (৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; (৬) পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র; (৭) জাতীয় পরিচয়পত্রে নিজ নাম/পিতা/মাতা/স্ত্রীর নাম পরিবতনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য। (৮) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন। (৯) উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র | |
| ৩। (গ) | জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ সংশোধন । | নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। | (১) অনলাইন জন্ম নিবন্ধন সনদ ; (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ(প্রযোজ্য ক্ষেত্রে); (৩) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট; (৪)পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/ সার্ভিস বহি (প্রযোজ্য ক্ষেত্রে); (৫) পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; (৬) পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র; (৭) জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ সংশোধনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য। (৮) নিজ ছেলেমেয়ের আইডি কাডের ফটোকপি/ শিক্ষাগত সনদের ফটোকপি (প্রযোজ্যক্ষেত্রে) (৯) চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন। (১০) উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক চাহিত অন্যান্য দলিলপত্র | |
| ৩। (ঘ) | জাতীয় পরিচয় পত্রে স্বামী/স্ত্রীর নাম সংযুক্ত করা/ বাদ দেওয়া | নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। | (১) নিকাহনামা/তালাকনামা/মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে); (২) স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে); | (১) 1ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/- (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-, (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- পরিশোধ পদ্ধতি : ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি; ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭ ভ্যাট কোড ১-১১৩৩-০০৪৫-০৩১১ |
| ৩। (ঙ) | জাতীয় পরিচয়পত্রে রক্তের গ্রুপ সংযোজন/ সংশোধন। | নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। | (১) প্যাথলজিক্যাল রিপোর্ট/চিকিৎসকের সনদপত্র; | |
| ৩। (চ) | জাতীয় পরিচয়পত্রে গ্রাম/রাস্তা/ ডাকঘর সংশোধন। | নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। | (১) জন্ম নিবন্ধন সনদ; (২) চেয়ারম্যান/মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ; | |
| ৩। (ছ) | জাতীয় পরিচয়পত্রে ছবি/স্বাক্ষর পরিবর্তন। | নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। | (১) স্বাক্ষর পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিতি ; | |
| ৩। (জ) | ডাটাবেইজে সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন (জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্যাদি ব্যতিত ফরম -২ এ প্রদত্ত অন্য সকল তথ্যাদি যেমন: ড্রাইভিং লাইসেন্স /পাসর্পোট নম্বর)। | নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। | (১) পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ; | ফি-১০০/-, ভ্যাট-১৫/- পদ্ধতি: ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭ ভ্যাট কোড ১-১১৩৩-০০৪৫-০৩১১ |
| ৪। | হারানো বা অন্য কোন কারণে নষ্ট/ বিনষ্ট জাতীয় পরিচয় পত্র পুনঃরায় প্রাপ্তি। | নির্ধারিত ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। | (১) জাতীয় পরিচয়পত্র হারানো/ বিনষ্ট হওয়া সর্ম্পকে থানায় জিডির মূল কপি; (২) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি; (৩) মূল জাতীয় পরিচয়পত্র (নষ্ট হওয়ার ক্ষেত্রে);
| (১) 1ম বার : ফি-২০০/-, ভ্যাট-৩০/- (২) ২য় বার : ফি-৩০০/-, ভ্যাট-৪৫/-, (৩) পরবর্তীতে : ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- পরিশোধ পদ্ধতি : ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি; ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭ ভ্যাট কোড ১-১১৩৩-০০৪৫-০৩১১ |
| ৫। | জাতীয় পরিচয়পত্রের তথ্য উপাত্ত সরবরাহ (ইন্ট্রানেট হতে মুদ্রিত কপি)। | সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর নিবন্ধন স্লিপ/ভোটার /জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করত: লিখিত আবেদন করতে হবে। | --- | ফি-২০০/-, ভ্যাট-৩০/- পরিশোধ পদ্ধতি : ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭ ভ্যাট কোড : ১-১১৩৩-০০৪৫-০৩১১ |
| ৬। | ভোটারের আঙ্গুলের ছাপ গ্রহণ। | সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। | --- | --- |
| ৭। | ছবিসহ ভোটার তালিকা প্রদর্শণ। | সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর ভোটার নম্বর ও ঠিকানা উল্লেখ করত: লিখিতভাবে আবেদন করতে হবে। | --- | আবেদনের সহিত ৫০/-(পঞ্চাশ) টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে। |
| ৮। | ছবিসহ ভোটার তালিকার সার্টিফাইড কপি। | সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর ভোটার নম্বর ও ঠিকানা উল্লেখ করত: লিখিত আবেদন করতে হবে। | --- | প্রতি পৃষ্ঠার (A4 সাইজ) জন্য ১০০/- টাকা হারে মল্য পরিশোধ করতে হবে। পরিশোধ পদ্ধতি : ট্রেজারী চালান/অন-লাইন পদ্ধতি ফি কোড : ১-০৬০১-০০০১-১৮৪৭ ভ্যাট কোড ১-১১৩৩-০০৪৫-০৩১১ |
| ৯। | ভোটার তালিকা হতে মৃত ব্যক্তির নাম কর্তন। | মৃত ব্যক্তির নিকটাত্বীয় নির্ধারিত ফরম-১২ এর মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করবেন; | সংশ্লিষ্ট মেয়র/চেয়ারম্যান কর্তৃক মৃত্যু সনদ ;
| --- |